আসুন জেনে নেওয়া যাক আপনার জন্ম তারিখ আপনার সম্পর্কে কি বলছে


জন্মদিন ১ তারিখ হলে আপনার এই সংখ্যাও ১। ধরে নেওয়া যাক আপনার জন্মদিন হলো ২৬ তারিখে। তাহলে (২+৬)= ৮ হবে আপনার সংখ্যা। জন্মদিন যদি হয় ১০ তারিখে, তবে সংখ্যা হবে (১+০)=১। যদি জন্মদিন হয় ২৯ তারিখে তবে সংখ্যা হবে? (২+৯)= ১১ । কিন্তু এই ১১ কে আবারও যোগ করতে হবে অর্থাৎ (১+১)=২ হবে তার সংখ্যা।

  

আপনার সংখ্যা যখন ১
এক হলো নেতা, পথ প্রদর্শক। শুধু তাই নয়, একা একাই পথ চলার ক্ষেত্রেও তিনি পারদর্শী। তিনি স্বাধীনভাবে জীবন কাটিয়ে দিতে পারেন। জীবনের সব ক্ষেত্রেই প্রথম হবার উচ্চাকাঙ্খা দেখা যায় তার মাঝে। এ কারণে আত্মবিশ্বাস এবং দৃঢ়তা দেখা যায় তার মাঝে। কিন্তু এর পাশাপাশি কখনো কখনো অহংকার এবং আত্মকেন্দ্রিক হতে দেখা যায় তাদেরকে। প্রেমের ক্ষেত্রেও তারা কর্তৃত্বপরায়ন হয়ে থাকেন।

আপনার সংখ্যা যখন ২
এরা হয়ে থাকেন মধ্যস্থতাকারী এবং শান্তিপ্রিয়। শান্তি এবং স্থিতি ভালোবাসেন তারা। তাদের চরিত্রে থাকে উষ্ণতা। তারা নিজেদের জীবনেও শান্তি পছন্দ করেন এবং হয়ে থাকেন কিছুটা স্পর্শকাতর। তবে তারা অন্যের ওপরে নির্ভরশীল হয়ে থাকেন। নিজের উদ্দেশ্য হাসিলের জন্য কখনো কখনো কূটচালের আশ্রয় নিয়ে থাকেন। প্রেমের ক্ষেত্রেও তারা পছন্দ করেন স্থিতিশীলতা। সম্পর্ক টিকিয়ে রাখার জন্য যা দরকার সবই করতে রাজি থাকেন তারা। এরা ভীষণ আবেগপ্রবণ হয় তাই সহজেই কষ্ট পায়। তবে মাঝে মাঝেই এরা খুব মানসিক সমস্যায় ভোগে।

আপনার সংখ্যা যখন ৩
এরা হয়ে থাকেন বেশ সামাজিক এবং আমুদে মানুষ। দয়ালু এবং ইতিবাচক মনোভাবের এসব মানুষ জীবনকে উপভোগের চেষ্টা করেন সব সময়ে। তাদের রসবোধও অনেক ভালো। তবে কখনো তারা হয়ে উঠতে পারেন এলোমেলো স্বভাবের, হতে পারেন অতিরিক্ত বিলাসী। প্রেমের ক্ষেত্রে কিছুটা দুরত্ব বজায় রাখেন তারা, দরকার হয় একটু স্বাধীনতা। নয়তো তারা নিজেদের বন্দী মনে করেন এবং সেই সম্পর্ক ভেঙে ফেলার চেষ্টা করেন।

আপনার সংখ্যা যখন ৪
এরা হয়ে থাকেন পরিশ্রমী এবং কাজের মানুষ। অন্যকে সাহজ্য করতেও তাদের জুড়ি নেই। বিশ্বস্ত মানুষ হয়ে থাকেন ৪ সংখ্যার মানুষ। যুক্তি দিয়ে কাজ করে সমস্যা সমাধান করেন তারা। আর নিজেই নিজেকে শাসনে রাখতে পারেন তারা। তবে কখনো কখনো খুব বেশি গোঁয়ার হয়ে থাকেন। প্রেমের ক্ষেত্রে তারা বিশ্বস্ত হয়ে থাকলেও কখনো খুব বেশি আবেগি এবং হতাশ হয়ে পড়েন।

আপনার সংখ্যা যখন ৫
সংখ্যা যাদের ৫, তাদের সবচাইতে বড় বৈশিষ্ট্য হলো তারা স্বাধীনতা পছন্দ করেন। তারা হয়ে থাকেন বুদ্ধিমান, মাথায় যাদের গিজগিজ করে আইডিয়া। যে কোনও পরিস্থিতিতে নিজেকে খাপ খাইয়ে নিতে চেষ্টা করেন তারা। হয়ে থাকেন আমুদে এবং নমনীয় প্রকৃতির। কিন্তু মাঝে মাঝে দায়িত্ব পালনে এদের অনীহা দেখা যায়। কোনও কাজে লেগে থাকতে হলে তা করার ক্ষেত্রে অনুৎসাহী হয়ে পড়েন। প্রেমের ক্ষেত্রে অপর পক্ষ থেকে যথেষ্ট সাড়া না পেলেও তারা উৎসাহ হারিয়ে ফেলেন। এই ব্যক্তিরা বহুমুখী প্রতিভা সম্পন্ন হয়।

আপনার সংখ্যা যখন ৬
অনেকটা ২ এর মতো, সংখ্যা ৬ এর মানুষ হয়ে থাকেন শান্তিপ্রিয়। পরিবারের প্রতি অনুগত থাকেন তারা। যাকে ভালোবাসেন তার জন্য নিজেকে উজাড় করে দিতে পারেন। তবে তার প্রতি একটা অধিকার স্থাপন করে ফেলেন তিনি, এবং কখনো কখনো হয়ে ওঠেন ঈর্ষান্বিত। এই জাতক বা জাতিকার মধ্যে প্রবল আকর্ষণ শক্তি রয়েছে, যা অন্যদেরকে মুগ্ধ করে। 

আপনার সংখ্যা যদি হয় ৭
খুব গভীরভাবে চিন্তাভাবনা করে চলেন আপনি। জাগতিক বিষয়ে তেমন আকর্ষণ নেই আপনার। সাধারণত সংখ্যা ৭ এর মানুষেরা হয়ে থাকেন চুপচাপ। অন্যদের চাইতে ভিন্নধারার এসব মানুষেরা কখনো কখনো হয়ে থাকেন বেশি উদাস। অন্যেরা তার হৃদয় ছুঁতে পারেন না শত চেষ্টার পরেও । যদিও প্রেমের ক্ষেত্রে তাদেরকে হতে দেখা যায় খুব মনযোগী এবং তারা রোমান্সের এমন পর্যায়ে পৌঁছে যান যা অন্যদের পক্ষে চিন্তা করাও সম্ভব নয়।

আপনার সংখ্যা যদি হয় ৮
মানুষটি হয়ে থাকেন সবরকম কাজে পারদর্শী। তার ব্যক্তিত্ব শক্তিশালী এবং উচ্চাকাঙ্ক্ষী। সাফল্য অর্জন করতে ভালোবাসেন তিনি এবং এ কারণে তিনি হয়ে থাকেন কর্তৃত্বপরায়ন। তার কাজকর্মও হয় অনেক গোছানো। তবে মাঝে মাঝে তিনি জোর করে সাফল্য অর্জনের চেষ্টা করেন যা হয়ে ওঠে দৃষ্টিকটু। প্রেমের ক্ষেত্রে তারা দায়িত্বশীল হলেও, ভালোবাসার সম্পর্ককে তারা প্রায়শই বিজনেস ডিল হিসেবে দেখেন। ফলে সম্পর্কের মাঝে রয়ে যায় একটা কৃত্রিমতার গন্ধ। জীবনের সমস্ত বাধা ও প্রতিকূলতাকে জয় করার সাহস থাকে।

আপনার সংখ্যা যদি হয় ৯
আপনি শিক্ষকতা পেশার জন্যে আদর্শ! কারণ আপনার ধৈর্য রয়েছে অনেক, আপনি সহমর্মিতা দেখাতে পটু আর অন্যকে সাহায্য করতেও আপনি অসাধারণ। তবে কখনো কখনো আপনি হয়ে পড়েন বেশি আবেগী। টাকাপয়সার হিসেব রাখতেও আপনার থাকতে পারে অনীহা। প্রেমের ক্ষেত্রে সাধারণত তারা হয়ে থাকেন শান্তশিষ্ট এবং মিষ্টি স্বভাবের। কিন্তু কখনো কখনো অতিরিক্ত আবেগপ্রবণ হয়ে পড়েন এবং সঙ্গীর ওপরে জোর খাটিয়ে থাকেন।

 

COMMENTS

Disclaimer

Our Spiritual Items, such as crystals, crystal items, intention oils, intention candles, etc., and Spiritual Services, such as Tarot Reading, Horoscope Analysis, Reiki Energy Healing, Spell Work, etc., are intended for spiritual, symbolic and personal well-being purposes only. They are not intended to diagnose, treat or cure any medical or psychological condition and are not a substitute for professional care. No specific result or outcome is guaranteed.

Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content